গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা সেতু সংলগ্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। এসময় বালু তোলার দায়ে ২ জনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৩ এপ্রিল) উপজেলার হরিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তিস্তা সেতু সংলগ্ন নদীর তলদেশ এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, ওইস্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ২ টি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিযোগকারীগণ উপস্থিত ছিলেন।
অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ভূমির এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















