শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাভেল ব্যাগে ১৫ কেজি গাঁজা  

 রূপগঞ্জে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার রূপসী বাসস্যান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ্যাজেন্ট ব্যাংকিং কেন্দ্রের সামনে সুনামগঞ্জ হতে, ঢাকাগামী পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা, ১টি ট্রাভেল ব্যাগ, ১টি মোবাইল, ১টি সীম উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।
আটককৃত যুবকের নাম মো. শামীম মিয়া (২০)। সে হবিগঞ্জ মাধবপুরের ইটাখোলার উত্তর সন্তোষপুর এলাকার মো. নূর মিয়ার ছেলে।
র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে সিলেট ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জনপ্রিয়

ট্রাভেল ব্যাগে ১৫ কেজি গাঁজা  

প্রকাশের সময়: ০৭:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩