শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক বাঘাইড়ের দাম ২১ হাজার

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। আর এই মাছটি বিক্রি হয় ২১ হাজার ৭০০ টাকায়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী পৌরশহরে বিশালাকৃতির এই বাঘাইর মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন এক জেলে। এসময় উৎসুক মানুষের ভির জমে। এরই মধ্যে দাম হাকানো হলে প্রতিকেজি ৭০০ টাকা দরে ক্রয় করেন ভোক্তারা। যৌথভাবে মাছ কিনে নেওয়া হয় বলে জানান তারা।

নাম প্রকাশ না করা শর্তে ওই জেলে (বিক্রেতা) জানান, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য পলাশবাড়ী পৌর শহরে উঠানো হয়। গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়টি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এর আগেও ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ তার জালে আটকা পড়ছিল বলেও জানান তিনি।

পলাশবাড়ীর ক্রেতা সুমন মিয়াসহ আরও অনেকে বলেন, বড় আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। সমার্থ না থাকায় এককভাবে নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা কয়েকজন মিলে ৭০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৭০০ টাকায় ক্রয় করি।

জনপ্রিয়

এক বাঘাইড়ের দাম ২১ হাজার

প্রকাশের সময়: ০৮:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩