শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃজেলা চোর দলের ৪ সদস্য গ্রেফতার, ৪ গরু উদ্ধার

গাইবান্ধায় আন্তঃজেলা গরুচোর দলের সংঘবদ্ধ চক্রের ৪  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  (৫ এপ্রিল ) দুপুরে গাইবান্ধা সদর থানায় পুলিশের  এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এই অভিযান  পরিচালনা করা হয়। এসময় ৪ টি চোরাই গরুসহ ৪ জন চোর দলের সদস্য গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাজ্জাদুল ইসলাম (২৩),  রাজশাহীর বিজয় ইসলাম পিচ্চি বাবু (১৯), রেজাউল শেখ (৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ(২৭)।

গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন আরও বলেন, সংঘবদ্ধ এই চক্র গরু গুলোকে অজ্ঞান করে ট্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরু গুলো পাচার করেন। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

জনপ্রিয়

আন্তঃজেলা চোর দলের ৪ সদস্য গ্রেফতার, ৪ গরু উদ্ধার

প্রকাশের সময়: ০৪:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩