শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ভেড়া ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ করার জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. জোসমিনা মুরমু, ডা. মো. আব্দুল আজিজ, ভ্যাটেরিনারি সার্জন ডা. রপম চন্দ্র মোহন্ত প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান।
অনুষ্ঠানে ১১৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ভেড়া, ২টি টিন, ৪টি পিলার ও ৫টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।
জনপ্রিয়

চিরিরবন্দরে ভেড়া ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

প্রকাশের সময়: ০৪:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩