গাইবান্ধায় যাকাত ফান্ডের অর্থ সংগ্রহের লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা বলেছেন, ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম হচ্ছে যাকাত। নামাজ শারীরিক ইবাদত, আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। আল্লাহ তায়ালা যে সম্পদ দিয়েছেন তা তার অনুগ্রহ। সেই সম্পদের মধ্যে আল্লাহ তার অসহায় ও বঞ্চিত বান্দাদের হক রেখেছেন। যে যাকাত প্রদান করে সেই প্রকৃত মুমিন। আল্লাহ সেই মুমিনের সম্পদ পবিত্র করে দেবেন এবং তার সম্পদ বৃদ্ধি করে দেবেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইসলামিক ফাউন্ডেশনের গাইবান্ধা উপ-পরিচালক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মুফতি যোবায়ের আহমদ, বড় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান কাসেমী, আল ফালাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ, সাংবাদিক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















