গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ প্রায় ১২ টি দোকান পুড়ে ছাই হযেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে স্থানীয়রা
শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজারের গরুহাটির প্রবেশ পথের ধারে দোকানপাট গুলোতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে দমকলকর্মী ৩ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজনের কাছে আগুন লাগার সুত্র জানতে চাইলে তারা সঠিকভাবে কেউ কোন তথ্য দিতে পারেনি। তবে অনেকে ধারণা করছেন বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।
এ ব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের পরিদর্শক মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে ৩ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হয়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















