দিনাজপুরের চিরিরবন্দরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি, মেয়াদোর্ত্তীণ মালামাল এবং মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত ৪ মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল ৮ এপ্রিল শনিবার সকালে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের সুইহারীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা।
এসময় মেয়াদোর্ত্তীণ শুকনো খাবার, ধার্য্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দরে সয়াবিন তেল, চিনি, মসুরডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪টি মামলায় ৪ মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা জানান, জনস্বার্থে বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















