শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনের কাটা পড়ে শাকিল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগমানপুর (বালুয়া হাসপাতাল) গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ওই সময় রংপুর এক্সপ্রেস নামের একটি ট্রেন রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন স্থানে পৌঁছালে লাইনের পাশে থাকা শাকিল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

এ তথ্য নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশিবুজ্জামান সাথী সরদার বলেন, প্রায় একমাস আগে প্রতিবেশী শাহীন মিয়ার মেয়ের সঙ্গে শাকিলের বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে আজ বিকেলের দিকে ট্রেনে কাটা পড়ে শাকিল মারা যায়।

জনপ্রিয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের সময়: ০৯:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩