লালমনিরহাট শহরের গোশালা রোডের পৌর শপিং কমপ্লেক্স’এ ‘পান্না ট্রেডলিংক’ নামে একটি দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে ওই প্রতিষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোকছেদুর রহমান, খোরশেদ আহমেদ দুলাল, শহিদুল ইসলাম, সেলিম কাজী, প্রোপাইটার কিরণ শেখ পান্নাসহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















