শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার প্রমুখ।

এ সভায় কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, আপনাদের প্রত্যায়িত বিভিন্ন ডিলার ও রিটেইলারদের দোকানে কোন ধরণের ভেজাল কিংবা মেয়াদ উর্ত্তীণ ওষুধ যেন না থাকে সে ব্যাপারে সজাগ থাকবেন। একই সঙ্গে প্রত্যেকটি দোকানে সাইনবোর্ড রাখা আবশ্যক। কৃষকদের ভালো ফলন পেতে তাদের সঠিক পরামর্শ প্রদানে গুণগত মানের ওষুধ সরবরাহ করা দরকার।

জনপ্রিয়

সাদুল্লাপুরে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

প্রকাশের সময়: ০৫:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩