দীর্ঘ ২৮ মাস সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীর শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আল -মারুফ ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সুন্দরগঞ্জ উপজেলা থেকে বিদায় লগ্নে ইউএনও মোহাম্মদ আল -মারুফ বলেন, এ উপজেলার মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি আমার দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করেছি। নিজেকে কখনও উপজেলার সর্বময় অফিসার হিসেবে নয় বরং জনগণের দোড়গোঁড়ায় সরকারের সেবা ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের মূল দায়িত্ব পালনকারী হিসেবেই বিবেচনা করেছি। কতটুকু পেরেছি জানিনা। কর্মকালে আপনাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, আন্তরিকতা ও ভালবাসা ভবিষ্যতের চলার পাথেয় হয়ে থাকবে। কার্য সম্পাদনে অফুরন্ত সহযোগিতা প্রদান করায় মাননীয় সংসদ সদস্যসহ সকল স্তরের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শ্রমিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আপনারা সকলেই আমার প্রতি যে সম্মান ও ভালবাসা দেখিয়েছেন তা ছিল কল্পনাতীত। আপনাদের এই ভালবাসার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। আমার এই কর্মকালে অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনাদের সহযোগিতা, ভালবাসা ও ভাললাগা অনেক স্মতি আজীবন মনে গেঁথে থাকবে। সবাই সুস্থ থাকবেন। দেশের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়নে বিভেদ ভুলে দলমত নির্বিশেষে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করবেন এই দু’আ করি।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার্স (ইউএনও) মোহাম্মদ আল- মারুফ সুন্দরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন সরকারি অফিস থেকে মানুষের প্রাপ্য সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছিলেন। ফলে সহজেই সেবা গ্রহণ করেছেন সেবা প্রার্থীরা। তাছাড়া, পুরো উপজেলা জুড়ে নানানরকম উদ্যোগ গ্রহণের সাথে সাথে বাস্তবায়নও করেছেন।
বিদায়ী ইউএনও’র ব্যাপারে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে একাধিক ব্যাক্তিরা জানান, ইউএনও মোহাম্মদ আল -মারুফ সরকারি অফিসারের চেয়ে ব্যক্তি আল -মারুফ সভ্য মানুষ বলেই ইউএনও পদের মর্যাদা বেড়েছে, তারা বলেন আশা করছি নবাগত ইউএনও মহোদয়ও ওনার মতো সুন্দরগঞ্জের মাটি ও মানুষকে ভালোবাসবেন।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















