পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল পাচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার প্রায় ৪০ হাজার পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, গত ১১ এপ্রিল মঙ্গলবার থেকে আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৩৯ হাজার ৪২৯টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
সরকারের এদ নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন করতে তদারকি করছেন প্রশাসন ও ট্যাগ অফিসাররা।অভাবের সংসারে চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের পরিবারের সদস্যরা। আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য ঈদ উপহার দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















