শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোক্তা অধিকারের অভিযানে ৩ হোটেলকে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার দুপুরে বাজার মনিটরিংয়ের সময় দিনাজপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগম জরিমানা করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রকাশ না করায় রানীরবন্দরের সুইহারীবাজারে মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা, লাকি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার ও বাহাদুরবাজারের ইসলাম মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় দিনাজপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগম বলেন, জনস্বার্থে নিয়মিত এ বাজার মনিটরিং চালিয়ে যাবেন তিনি।
জনপ্রিয়

ভোক্তা অধিকারের অভিযানে ৩ হোটেলকে জরিমানা

প্রকাশের সময়: ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩