দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানার ডিউটি অফিসার সুত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে এস আই শাহ আলমেরর নেতৃত্বে পুলিশ উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৮৬ পিস টাপেন্ডাউল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ বাসুদেবপুর গ্রামের সরকারপাড়ার আলহাজ্ব মাহাতাবউদ্দিনের ছেলে মুরাদ বিন হোসেন মিম (৪২) ও পার্বতীপুর উপজেলার হয়বতপুর মন্ডলপাড়ার মোকলেছুর রহমানের ছেলে আবু নাঈম (১৯) কে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন। এছাড়াও তিনি আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ আব্দুলপুর গ্রামের বিষ্ণুপদ রায়ের ছেলে জিতেন্দ্র নাথ রায়কে (৩৫) ২৮ পিস টাপেন্ডাউল ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে আটক করেন।
একই রাতে এস আই ইমাদ উদ্দিন ফারুক ফিরোজের নেতৃত্বে উপজেলার নশরতপুর ইউনিয়নে কসাইপাড়ায় মাদক বিক্রির সময় রাণীপুর গ্রামের ছায়েদ আলীর স্ত্রী উম্মে কুলসুম (৪৩) কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বজলুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আইনানুগ বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















