শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারের দামবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ

ইউরিয়াসহ সকল সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিএডিসি’র মাধ্যমে স্বল্পমূল্যে কৃষকদের মাঝে সার-বীজ-কীটনাশক সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পুর্বে জেলা শহরের ২নং ট্রাফিক মোড় ও পুরাতন বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক জাহিদুল হক, ওয়ারেছ মন্ডল রাঙ্গা, নারীমুক্তি কেন্দ্রের জেলা সংগঠক অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা আহবায়ক শামিম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব বাজারে যখন সারের দাম কমছে, তখন বাংলাদেশে ইউরিয়াসহ সকল সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অন্যায় এবং অযৌক্তিক। তারা অবিলম্বে সারের বর্ধিতমূল্য প্রত্যাহার করে আগামীতে বিএডিসি’র মাধ্যমে সার-বীজ-কীটনাশক কৃষকদের মাঝে সরবরাহ করার দাবি জানান।

তারা আও বলেন, ক্ষেতমজুরদের এমনিতেই বছরে ৯ মাস কাজ থাকে না ফলে সারা বছরের কাজ ও খাদ্যের নিশ্চয়তা নেই। উপরন্তু কৃষিতে ক্রমাগত যান্ত্রিকীকরণের ফলে তাদের কাজ আরও সীমিত হচ্ছে, যা বিকল্প কর্মসংস্থান না থাকায় সেই সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।  তাই আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য সারাদেশে আর্মিরেটে রেশনে নিত্যপণ্য সরবরাহ করার জোর দাবি জানান।

জনপ্রিয়

সারের দামবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ

প্রকাশের সময়: ০৫:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩