শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দর সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল

দিনাজপুরের চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যানের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার রিল্যাক্স এন্ড ক্যাফে চাইনিজ রেস্তোরায় মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছা. লায়লা বানুর আয়োজনে মতবিনিময় সভায় চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছা. লায়লা বানু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু এ নেশা ও পেশাকে এক শ্রেণির সুবিধাবাদি ও অসৎ ব্যক্তিরা কলংকিত করছে।  তাদের প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে সাংবাদিকতার মান উন্নত করতে হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এফ এম মোরশেদ উল আলমের সঞ্চালনায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. ইউসুফ আলী, সহ-সভাপতি সহকারি অধ্যাপক আফছার আলী খাঁন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিরিরবন্দর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকগণসহ নতুন অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

চিরিরবন্দর সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল

প্রকাশের সময়: ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩