দিনাজপুরের চিরিরবন্দরে নানামূখী আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদা ও জাঁকজমকপুর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করেছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম সরকার, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। শেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। দিবসটি উপজেলার সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে জাঁকজমকপুর্ণভাবে উদযাপিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















