পাবনার সাঁথিয়ায় শুক্রবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজলা শিল্পকলা একাডমির পরিবেশনায় কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, সহকারী কমিশনার(ভূমি) মো: মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুল লতিফ,সাবেক কলেজশিক্ষক আব্দুদ দাইন সরকার, আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 


















