লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার এবং অভিভাবকদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাঁশপচাই ভিতরকুটি (সাবেক ছিটমহল)স্থ সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম-এঁর সহযোগিতায় সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ ঈদ উৎসব উপহার ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা, রোটারি ক্লাব লালমনিরহাটের পিপি হারুন অর রশীদ প্রমুখ।
এ সময় খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ, সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার ও শতাধিক অভিভাবক, এলাকাবাসীকে সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, মসলার প্যাকেট বিতরণ করা হয়।
পরে সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মাঝে সম্মানীর অর্থ বিতরণ করা হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















