গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগম (৪৪) নামের এক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) পৌনে ১২ টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহসড়কের বাঁশকাটা এলাকার ব্রাক মোড়ের পূর্ব পাশে একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করাসহ ওই নারীকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। আটককৃত মঞ্জুয়ারা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদার গ্রামের রইছুল আজম খাঁর স্ত্রী।
ওসি মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেস্ট ওয়ান নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটে থাকা মঞ্জুয়ারা বেগমের হেফাজতে ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এই মাদকের সঙ্গে জড়িত মঞ্জুয়ারাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















