লালমনিরহাটে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবন্ধী ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আ. লীগ নেতা।
লালমনিরহাটের স্টেশন রোডস্থ সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন সুমন খান-এঁর নিজস্ব উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা খাজির উদ্দিন, বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ স্বপ্না জামান, সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রফুল্ল চন্দ্র রায়, লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান লিমন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ঈদুল ফিতর উপলক্ষে ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১৫০০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
এদিকে ৭ নং ওয়ার্ডের ১২০ জন হতদরিদ্র মানুষকে নগদ ১০০০ টাকা ঈদ উৎসব উপহার হিসেবে প্রদান করেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সেলিম হোসেন খান বকুল ও পৌর কাউন্সিলর সোহেল রানা উপস্থিত ছিলেন।
এদিকে ৫ নং ওয়ার্ডের ১০০ জন হতদরিদ্র মানুষকে নগদ ১০০০ টাকা ঈদ উৎসব উপহার হিসেবে প্রদান করেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মীর সলিমুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রধান উপস্থিত ছিলেন।
এদিকে ৪ নং ওয়ার্ডের ২০০জন হতদরিদ্র মানুষকে নগদ ৫০০ টাকা ঈদ উৎসব উপহার হিসেবে প্রদান করেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শ্রী মাধব চন্দ্র উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















