দিনাজপুরের চিরিরবন্দরে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজেন দলীয় কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রেজাউল হক শাহ বুলু।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার লিটন বর্মনের সঞ্চালোনায় সহ-সভাপতি আব্দুল জব্বার পলাশ সরকার, মো. রবিউল ইসলাম, আলহাজ্ব মনোয়ারুল ইসলাম হিরু, দপ্তর সম্পাদক নীল কমল রায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদুল আলম জুন, মো. নুর আমিন শাহ, ধনঞ্জয় রায় প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫ শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















