গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের নিজ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাড়িতে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।
এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সুধিজন, গণমাধ্যম কর্মীসহ সকল স্তরের সহস্রাধিক রোজাদার মানুষ অংশগ্রহণ করে।
ইফতার পূর্ব বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















