শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ৩ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা

গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের নিজ উদ্যোগে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ৩ হাজার মানুষকে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবী ও সেমাই-চিনি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাড়িতে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।

এতে বক্তব্য রাখেন, কাইসুল ইসলাম ছকু, আবু তালেব মন্ডল, আব্দুর রহমান লিটন, সাইফুল ইসলাম, মুছা মিয়া, আহসান হাবিব,  মজিবর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার  ধর্মপ্রাণ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবী ও সেমাই-চিনি দেওয়া হয়।

এসময় গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার হিসেবে আমার এই সামান্য আয়োজন। যাতে করে আমরা সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে পারি এই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এসব জিনিসপত্র বিতরণ করা হলো। সেই সাথে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো২৪.নেট এর স্টাফদের জন্য বিশেষ উপহার দেওয়া হয়।

এর আগের দিন একই স্থানে রফিকুল ইসলাম রফিকের নিজ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ৩ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা

প্রকাশের সময়: ০১:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩