শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুস্থরা পেলো পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের ঈদবস্ত্র

গাইবান্ধা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ’ এর আয়োজনে শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী উপজেলার পুর্ব গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ জন দুস্থের মাঝে ওইসব বস্ত্রাদি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে পাবনার বেড়া উপজেলার নাকালীয়া গ্রামের হাজি পরিবার।

এসময়  সংগঠনটির প্রতিষ্ঠাতা আল আমিন মণ্ডল, সদস্য ছানারুল ইসলাম, রিপন মিয়া, রবিউল ইসলাম, হাসান মিয়া, পারভেজ পাপ্পু, ঝিনু মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল-আমিন মন্ডল বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল পরিবারের মানুষের সেবাদানসহ নানা ধরণের সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসজুড়ে বিভিন্ন স্থানে রোজাদার মানুষকে ইফতারি করিয়েছি এবং গরীব-অসহায় মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজ ২৫০ জনকে শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয়

দুস্থরা পেলো পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের ঈদবস্ত্র

প্রকাশের সময়: ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩