রমজানের টানা ১ মাস সিয়াস সাধনা, ইবাদত-বন্দেগির ও ত্যাগ এবং সংযমের পর ঈদ আসে অনাবিল আনন্দের বার্তা নিয়ে।
প্রতিবছরের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
ঈদের দিন সকালে ছোট-বড়, ধনী-গরীব, আপন-পর সকল ভেদাভেদ ভুলে মুসল্লিগণ পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এছাড়া রকমারী খাবারের আয়োজন, বাহারী পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় হয় এ মহোৎসবে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহে মাগফেরাত কামনা করেন। ঈদ জামাতে দুনিয়ার সুখ, শান্তি, স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে লালমনিরহাট জেলার বিভিন্ন ঈদগাহ্ মাঠ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিরা।
কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের নামাজ ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামেমসজিদ পেশ ইমাম আলহাজ্ব আতিকুর ইসলাম।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাতের মাধ্যমে জুম্মা পাড়া ঈদগাহ্ মাঠের শুভ উদ্বোধন হয। এখানে নামাজ আদায় করেন জুম্মা পাড়া জামেমসজিদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আলিমুদ্দিন, উন্নয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রকি, সদস্য মোশাররফ হোসেন মামুন এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শাহজাহান আলী সাজুসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিরা।
জুম্মা পাড়া ঈদগাহ্ মাঠে প্রধান জামাতের নামাজ ও দোয়া পরিচালনা করেন জুম্মা পাড়া জামেমসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম।
মুসল্লিরা নতুন ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ়জুম্মা পাড়া যুব সমাজের প্রশংসা করেন।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বিনোদন কেন্দ্রগুলো দর্শকদের পদচারণায় কানায় কানায় ভরে গেছে। বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে শেখ রাসেল শিশু পার্ক, মিলিটারি ফার্ম, ধরলা সেতুতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। কেন্দ্র গুলো ছোট-বড়, ধনী- গরীব, নারী-পুরুষ সকলের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিনত হয়েছে।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















