বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সদর উপজেলায় অরিন পরিবহন নামের একটি  যাত্রীবাহী বাসের ধাক্কায় শাওন মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসের চালক বেলাল হোসেন (৪৫) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাট নামকস্থানে এ দুর্ঘনা ঘটে। নিহত শাওন মিয়া সদর উপজেলার পুর্ব পাড়া  এলাকার খোকা মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান স্থানীয় বরাত দিয়ে বলেন, আজ বিকেলের দিকে অরিন পরিবহন নামের যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তুলশীঘাট এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় বাইকে থাকা শাওন মিয়া ছিটকে পড়ে নিহত হয়।

এদিকে, চালক তার বাসটি নিয়ে পালানোর সময় খবর পেয়ে  পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে বাসটিকে থামিয়ে চালক বেলাল হোসেনকে আটক করে। বেলাল হোসেন সাদুল্লাপুর উপজেলার গ্রামের আমজাদ আলীর ছেলে।

বাস ও চালককে আটকের স্বীকার করেছেন, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ।

জনপ্রিয়

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ১১:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩