দিনাজপুরের খাবসামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী গ্রামে বালুবাহী ট্রাক্টরে করে বালু উত্তোলন করার সময় ছাতিয়ানগড় ভাদুশাহ্পাড়া এলাকার আব্দুল জলিল (৫০), হাসিমপুর চকপাড়া এলাকার রেজাউল ইসলাম (৪০) ও নীলফামারীর সদর উপজেলার জাকিরগঞ্জ এলাকার মো. বেলাল হোসেন (৩৫) কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে কিছু অসাধু ব্যবসায়ী বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোকাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, প্রশাসনের অবৈধভাবে বালু উত্তোলন করলে এ অভিযান অব্যাহত থাকবে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















