শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এ কেমন শত্রুতা!

প্রান্তীক কৃষক রাজু মিয়া (৫৫)। কৃষি ফসল উৎপাদন করেই সংসার চলে তার। এই ধারা অব্যাহত রেখে এ বছর বপন করেছেন পাটবীজ। ইতোমধ্যে ২-৩ ফুট উচ্চতা হয়েছে এই পাট গাছগুলো। এরই মধ্যে এসব গাছের মাথা কেটে নষ্ট করেছে শত্রুরা।

সরেজমিনে বুধবার (২৬ এপ্রিল) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের মাঠে দেখা যায়, ক্ষেতে পাট গাছ কাটার দৃশ্য। এসময় ক্ষতিগ্রস্ত কৃষক রাজু মিয়া চরম দুশ্চিন্তায় ভুগছিলেন।

ক্ষতিগ্রস্তের স্বজনরা জানায়, ওই গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে রাজু মিয়া ৪২ শতক জমিতে পাটবীজ বপন করেন। এরপর থেকে পাট গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছিল। একপর্যায়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত মফিজ উদ্দিন গাছুর ছেলে হেলাল উদ্দিন ও তার সহযোগীরা দলবদ্ধ হয়ে অধিকাংশ পাট গাছের মাথা কেটে সাবার করেছে।

এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত রাজু মিয়া বলেন, আমি কবলা মূলে প্রাপ্ত হয়ে ওই জমিটি ভোগদখল করছি। এ নিয়ে হেলাল উদ্দিন গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে মঙ্গলবার রাতে আমার ক্ষেতের পাট গাছের মাথা কেটে বিনষ্ট করে এবং বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে তারা। এসময় থানায় খবর দিলে পুলিশ আসার খবর শুনে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আজ বুধবার (২৬ এপ্রিল) পলাশবাড়ী থানায় এজাহার দায়ের করেছি।

এ বিষয়ে  অভিযুক্ত হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পাট গাছ কর্তনের বিষয়ে রাজু মিয়া নামের এক ব্যক্তি এজাহার দাখিল করেছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

জনপ্রিয়

এ কেমন শত্রুতা!

প্রকাশের সময়: ০৮:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩