গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইছা মিয়া (৩) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর (খাঁপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ইছা মিয়া ওই গ্রামের লিমন মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যা আফরোজা বেগম বলেন, ইছা মিয়ার আমার নাতি। ওই সময় বাড়ির উঠানে অন্যান্যর শিশুদের সঙ্গে ইছা মিয়া খেলছিল। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে ইছা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















