গাইবান্ধা সদর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে সাগর চন্দ্র (৩৫) যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে দুইজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলেন, সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের মৃত ঝরু চন্দ্র ষষ্টির ছেলে সাগর চন্দ্র (৩৫) ও একই গ্রামের পুর্ণ চন্দ্রের ছেলে হিমন্ত চন্দ্র ষষ্টি (৩০)। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে।
এজাহারে বলা হয়, অভিযুক্ত প্রতিবেশী শ্রী সাগর চন্দ্র ও হিমন্ত চন্দ্র ষষ্টি ওই প্রতিবন্ধী কিশোরীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে বসতবাড়ির গাছের বাগানে অন্যদের সাথে খেলা করতেছিল। এ সময় সুযোগ বুঝে আসামি হিমন্ত চন্দ্রের সহযোগিতায় সাগর চন্দ্র ওই মেয়েকে মেহেদি কিনে দেওয়ার কথা বলে একটি নার্সারী বাগানে নিয়ে যায়। পরে তারা ওই মানষিক প্রতিবন্ধীকিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা টের পাইলে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়।
কিশোর মা বলেন, সাগর চন্দ্র এলাকায় বেশ প্রভাবশালী। প্রাণের ভয়ে ঘটনার কয়েকদিন পর থানায় এজাহার করেছি। ওই লম্পটের বিচার চাই ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার (২৫ এপ্রিল) ওই কিশোর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন । প্রাথমিক তদন্তে র্ধষণের আলামত পাওয়া গেছে। আসামি গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















