পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের গণপ্রজান্ত্রী বাংলাদেশের ২২তম মাহামান্য রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও আটঘরিয়া আওয়ামী পরিবারের ঈদ পুর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায় শনিবার(২৯ এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাসিম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে কুলকুল আরা বিউটি, সাধারণ সম্পাদক শিফালী খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পামেলা খাতুন, সাধারণ সম্পাদক পপি প্রমুখ। উক্ত দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সম্পাদক উপস্থিত ছিলেন।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















