শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ছবিঃ প্রতিকী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিলের পুকুরে ডুবে রুম্পামনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুম্পামনি ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

স্বজনরা জানায়, ওই সময় রুম্পামনি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বিলের পুকুরে রুম্পার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আল আমিন মিয়া বলেন, রুম্পামনি নামের এক শিশু পানি ডুবে মারা গেছে। এ বিষয়ে অভিভাবকের সচেতন থাকা দরকার।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৩:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩