শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে গাভীসহ বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি গাভীসহ আব্দুল জব্বার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি
সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে জুলফিকার হোসেন দুলুর বৈদ্যুতিক সেচপাম্পের ঘরের পাশে ঘটেছে। নিহত আব্দুল জব্বার ওই ইউনিয়নের জয়পুর গ্রামের পূর্বপাড়ার ঝাড়ু ফকিরের ছেলে।
জানা গেছে, বৃদ্ধ আব্দুল জব্বার তার গাভীকে ঘাস খাওয়ানোর জন্য ওই বৈদ্যুৎচালিত সেচপাম্পের ঘরের পাশে গেলে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে গরুটির স্পর্শ  হয়। এসময় বৃদ্ধ আব্দুল জব্বার গরুটিকে বাঁচাতে চেষ্টা করলে তিনি নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, চিরিরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আব্দুর কাদের ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মৃতের দাফন কার্য সম্পন্ন করার জন্য ত্রাণ ও পুণর্বাসন দপ্তরের মাধ্যমে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
জনপ্রিয়

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে গাভীসহ বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময়: ০৩:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩