শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মে দিবস উদযাপন

দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলার পাকেরহাটে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির আয়োজনে তাদের কার্যালয়ে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুণ।
উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরীর ব্যবস্থাপনায় ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি বাবলুর রহমান সভাপতিত্ব করেন। এসময় অনুষ্ঠানে উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি ননী গোপাল রায়, আবু কালাম, সহ-সম্পাদক ওসমান গণি, আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক আজিজার রহমান ভুট্টু, প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবুসহ বিভিন্ন স্ট্যান্ডের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে পাকেরহাট কার্যালয়ে পতাকা উত্তোলন ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জিকরুল হকের পরিচালনায় উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ আলী সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান চৌধুরী, শ্রমিক নেতা আনারুল হক, রোস্তম আলী দুলু, এন্তাজ আলী, সাদ্দাম হোসেনসহ নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
জনপ্রিয়

খানসামায় মে দিবস উদযাপন

প্রকাশের সময়: ০৩:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩