শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মহান মে দিবস উদযাপন

মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১লা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। কিন্তু তাদের ওপর গুলি চালানো হয়। এতে নিহত হন ১১ তরতাজা শ্রমিক। তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। আজ বাংলাদেশও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
সারা দেশের মতো প্রতিবারের ন্যায় যথাযোগ্য মর্যাদায় লালমনিরহাটে পালিত হলো মহান মে দিবস। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
লালমনিরহাটে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমজীবী সংগঠন।
সোমবার (১ মে) সকাল থেকে জেলা শহরের কয়েকটি স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
শহরের নর্থ বেঙ্গল মোড় থেকে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণের ব্যানারের র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক বুলবুল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া লালমনিরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেলা শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালী প্রদক্ষিণ করে।
অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে “মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস” উপলক্ষ্যে শহরের রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন শ্রমিক দলের কার্যালয়ে আলোচনা সভা পরবর্তীতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। লালমনিরহাট জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়িতে’ এসে র‍্যালী সমাপ্ত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান বাবলা সাধারণ সম্পাদক জেলা বিএনপি, একেএম মুমিনুল হক আহ্বায়ক, সদর উপজেলা বিএনপিসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে জেলা সম্মিলিত শ্রমিক সংগঠনের আয়োজনে তাদের কার্যালয়ে মহান মে দিবস ও “জাতীয় শ্রমিক” দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে সভাপতি করেন সম্মিলিত শ্রমিক সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামেমসজিদের পেশ ইমাম আলহাজ্ব আতিকুর ইসলাম। এ সময় সম্মিলিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

লালমনিরহাটে মহান মে দিবস উদযাপন

প্রকাশের সময়: ১০:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩