সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পাবনা থেকে গ্রেফতার

গাজীপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঈশ্বরদীর রূপপুর মোড় থেকে শফিকুল ইসলাম (৩৭) নামে ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
শফিকুল গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাক্ষণগঞ্জ গ্রামের আব্দুস ছালামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার এসআই তহিদুল ইসলাম, রূপপুর ফাঁড়ির এএসআই রঞ্জন কুমার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম কালীগঞ্জ থানার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি শফিকুলকে ঈশ্বরদীর রূপপুর মোড় এলাকা থেকে সকালে গ্রেফতার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, আসামি শফিকুলকে গ্রেফতারের বিষয়টি গাজীপুরের কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জকে জানালে তারা আসামির পরিচয় নিশ্চিত করেন এবং পরবর্তীতে তাদের নিকট আসামি শফিকুলকে হস্তান্তর করা হয়।
জনপ্রিয়

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

গাজীপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পাবনা থেকে গ্রেফতার

প্রকাশের সময়: ১১:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩