শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২ কেজি গাঁজাসহ নুরেজা বেগম (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) উপজেলার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে বাহন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে নুরেজা বেগমের কাছে থাকা ২ কেজি গাঁজা জব্দ করাসহ তাকে গ্রফতার করা হয়।

নুরেজা বেগম রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আখিরারটারী গ্রামের আছাব আলীর স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীবাহী বাসটি তল্লাশি করে নুরেজার হেফাজতে থাকা ২ কেজি গাঁজা জব্দপূর্বক তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৪:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩