শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনে দায়ে ২ শিক্ষক বহিস্কার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে এমসিকিউ প্রশ্নের নকল করে  অধিকাংশ পরীক্ষার্থী একই কোডে উত্তরপত্র পূরণ করার অভিযোগে কেন্দ্র সচিব শাহ মুহ: মাহাবুবুল আলম তাদের বহিস্কার করেন।
বহিস্কৃত শিক্ষকরা হলেন ওই কেন্দ্রের ১০১ নং রুমে কক্ষ পরিদর্শক ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী বেগম ও ১০২ নং রুমের কক্ষ পরিদর্শক ও নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক আব্দুল্যাহ মতি।
কেন্দ্র সচিব শাহ মুহ: মাহাবুবুল আলম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিস্কার করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন শিক্ষক বহিস্কারের বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
জনপ্রিয়

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনে দায়ে ২ শিক্ষক বহিস্কার

প্রকাশের সময়: ০৪:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩