গাইবান্ধা শহরের সাহাপাড়ায় শ্রী নয়নধর সাহা (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল।
বুধবার (৩ মে) দুপুরে ওই যুবকের নিজ বাড়িতে এঘটনা ঘটে। নয়নধর সাহা সাহাপাড়া এলাকার শ্রী মন্টুধর সাহার ছেলে।
স্বজনরা জানান, নয়নধর সাহা পেশায় একজন ফ্রেক্সিলোড ব্যবসায়ী। সকালে তার দোকানে গিয়ে ১১ টার দিকে বাড়িতে ফিরে। এরপর বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে নয়নধরের লাশ নিচে নামানো হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে স্বজনদের নামানো মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ওই যুকের মৃত্যুর ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















