বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে গাঁজা-ইয়াবা জব্দ, নারীসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৃথক স্থানে ৩ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে স্মৃতি আক্তার (৩০) ও রায়হান মিয়া (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে রয়েল এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটে বসে থাকা  স্মৃতি আক্তারের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্মৃতি আক্তার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী (বাঘবাড়ি সরকার পাড়া) গ্রামের মন্টু সরকারের মেয়ে।

এদিকে, উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের রায়হান মিয়ার বসতবাড়ির সামন থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ধৃত রায়হান মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা জিপার ব্যাগের ভেতরে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ছিলো।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটিতে থাকা স্মৃতি আক্তারের কাছে ৩ কেজি গাঁজা ও রায়হান মিয়ার প্যান্টের পকেটের জিপার ব্যাগ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দকরাসহ তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

পলাশবাড়ীতে গাঁজা-ইয়াবা জব্দ, নারীসহ আটক ২

প্রকাশের সময়: ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩