লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের কয়ারদোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
সূত্রে জানা গেছে, ধীরেন্দ্রনাথসহ ধান কাটা ও মাড়াইয়ের বেশ কিছু শ্রমিকের একটি দল কৃষকদের ধান ক্ষেত চুক্তিতে কেটে মাড়াই করে দেন।
আজ দুপুরে প্রতিদিনের মতো এক কৃষকের ধান কাটতে স্থানীয় কয়ারদোলায় যান ধিরেন্দ্রনাথসহ অন্য শ্রমিকরা। এ সময় ধান কাটতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ধিরেন্দ্রনাথের।
চলবলা ইউনিয়ন পরিষদের সদস্য শৈলান চন্দ্র রায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















