শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনের সংশোধনী জানিয়েছে ভুক্তভোগি

কৃষক সেকেন্দার আলী আয়নাল। তার ছেলের চাকরির নামে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বকুল বিশ্বাস নামের এক প্রতারক। এ নিয়ে ৬ মে সকালে সাদুল্লাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ সম্মেলনে ভূল তথ্য উপস্থাপন করায় আবারও সংবাদ সম্মেলন করেন তিনি। এতে সেই ভূল তথ্যের সংশোধীন জানানো হয়।

সোমবার (৮ মে) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে সাদুল্লাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আগের সম্মেলনের সংশোধনী বিবৃতি দেওয়া হয়। বিবৃতি দেওয়া এই ভুক্তভোগির বাড়ি সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামে। এ গ্রামের মৃত বদিয়াজ্জামানের ছেলে।

এসময় সেকেন্দার আলী আয়নাল তার লিখিত বক্তব্যে বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে বকুল বিশ্বাস কর্তৃক আমার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে ৬ মে আমি সাদুল্লাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলন করি। এসময় আমার লিখিত বক্তব্যে ভুলবসত: “পুলিশ কনস্টেবল” পদে আমার ছেলের চাকরির জন্য জনৈক বকুল বিশ্বাসকে বিভিন্ন সময়ে মোট ৭ লাখ টাকা প্রদান করেছি মর্মে উল্লেখ করেছিলাম। প্রকৃত পক্ষে আমি উক্ত বকুল বিশ্বাসকে আমার ছেলের “জেল কারারক্ষী” পদে চাকরির জন্য টাকা দিয়েছিলাম।

সেকেন্দার আলী আয়নাল আরও বলেন, মূলত: ৬ মে তারিখের সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্যে পুলিশ কনস্টেবল শব্দের স্থলে জেল কারারক্ষী হবে। এছাড়া টাকা লেন-দেন ও চেকের ফটোকপি এবং ষ্ট্যাম্প লেন-দেন ব্যাপারে বকুল বিশ্বাসের ছোট ভাই গোলাম আজমের সঙ্গে সম্পাদন হয়েছে।

জনপ্রিয়

সংবাদ সম্মেলনের সংশোধনী জানিয়েছে ভুক্তভোগি

প্রকাশের সময়: ১১:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩