শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে তথ্য প্রযুক্তি ভূমিকায় কমিউনিটি ডায়ালগ

গণতন্ত্র শক্তিশালীকরনে তথ্য প্রযুক্তিতে তরণ সমাজের ভূমিকা শীর্ষক গাইবান্ধার সাদুল্লাপুরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এতে গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

রোববার (১৪ মে) সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ শ্রেণি কক্ষে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট।

এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ডেপুটি ডিরেক্টর আশিস বনিক, সিনিয়র রিসার্চ অফিসার জান্নাতুল মাওয়া, রিসার্চ অফিসার বদিউজ্জামান, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কলেজ অধ্যক্ষ শফিকুল আলম, গ্রুপের তরুণ রুবেল তালুকদার, তরুণী সাহিদা খাতুন প্রমুখ।

এই ডায়ালগে প্রকল্পের কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল সুরক্ষা, অনলাইনে হয়রানি এবং ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার উপায় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। এসময় সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে তথ্য প্রযুক্তি ভূমিকায় কমিউনিটি ডায়ালগ

প্রকাশের সময়: ০১:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩