গাইবান্ধার সাদুল্লাপুর থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার (১৪ মে) বিকেলে ওসি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবটির সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, কোষাধ্যক্ষ নয়ন কুমার সাহা, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, মাহামুদুল হক মিলন, কার্যনির্বাহী সদস্য ছোলায়মান সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সাদুল্লাপুর থানাধীন আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি চিহ্নিতকরণ ও তা নিয়ন্ত্রণ রাখতে বদ্ধপরিকর বলে জানান এই কর্মকর্তা। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, মাহাবুব আলম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোসলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলতাফ আলী একজন ব্যবসায়ী ছিলেন। তিন ভাই ও এক বোন তার। দাম্পত্য জীবনে এক মেয়ে সন্তানের জনক। ২০০৮ সালে পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করে তার কর্মময় জীবন শুরু হয়। সর্বশেষ গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত থাকার পর সম্প্রতি সাদুল্লাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করেন।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















