শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোশত পেয়ে বেজায় খুশি তারা

গাইবান্ধায় ছিন্নমূল মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে। এসময় দুস্থ পরিবাররা এই গোশত পেয়ে বেজায় খুশি হয়েছেন।

সম্প্রতি শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘড়ার শাপলা মিল এলাকায় অসহায়, দরিদ্র ও অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়ে।

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক এই সাহায্য সংস্থাটির বাংলাদেশ অফিস এর কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ হামদান আল জারি’র অনুমোদনে এই গোশত বিতরণ করা হয়েছে।

সুবিধাভোগি আব্বাস আলী নামের এক বৃদ্ধ জানান, দরিদ্র হলেও গরুর গোশত আমার প্রিয় খাবার। কিন্তু, বাজারে দাম অনেক বেশি হওয়ায় কিনে খেতে পারিনা। কোরবানির ঈদে বড়লোকেরা গোশত বিতরণ করলে খেতে পারি। অনেকদিন পর আজকে পাওয়া এই গোশত দিয়ে ভাত খেতে পারব। তিনি সংস্থা এবং সংস্থাটির বাংলাদেশ অফিস এর কান্ট্রি ডিরেক্টর এর জন্য দোয়া করেন।

উল্লেখ্য, শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের এই মানবিক সহায়তা কার্যক্রমের আওতায়, গাইবান্ধা ছাড়াও দেশের বিভিন্ন এলাকাতে আরও দুই শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়।

জনপ্রিয়

গোশত পেয়ে বেজায় খুশি তারা

প্রকাশের সময়: ০২:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩