লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজসহ গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পুরো জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আঘাত হানে। জানা গেছে, মঙ্গলবার দিনগত মধ্যরাতে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় লালমনিরহাটের আকাশ। মুহূর্তে কালবৈশাখী ঝড় শুরু হয়।
ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। থেমে থেমে চলে কয়েক ঘণ্টা। আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানসহ গাছপালা ও বাড়ীঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কালবৈশাখীর ছোবলে সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের ১৫০ ফুট বারান্দা, ২টি ক্লাস রুম, ছাত্রী কমন রুম, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।
কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায় বলেন কালবৈশাখী ঝড়ে আমাদের কলেজে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















