রংপুর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক যুগের আলো’র গাইবান্ধা জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ ক্যাফে এই সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগের আলো’র সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরিন ভরসা। বিশেষ অতিথি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, যুগের আলো’র নির্বাহী সম্পাদক নুরুল হুদা।
যুগের আলো’র গাইবান্ধা জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সার্কুলেশন ম্যানেজার সজল মিয়া, বিজ্ঞাপন ম্যানেজার আব্দুর রহিম, সুন্দরগঞ্জ প্রতিনিধি জাহিদ কামাল, সাঘাটা প্রতিনিধি সোলায়মান আলী, সাদুল্লাপুর প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির, জেলার ক্যামেরা পার্সন শামিম মিয়া, রহমান পত্রিকা বিতানের স্বত্ত¡াধীকারী আব্দুর রহমানসহ গাইবান্ধার অন্যান্য উপজেলার প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরিন ভরসা বলেন, রংপুর বিভাগ পর্যায়ের পত্রিকাগুলোর মধ্যে দৈনিক যুগে আলো প্রচার সংখ্যা শীর্ষে রয়েছে। পাঠকপ্রিয় এই পত্রিকাটি জুলাই আরও উন্নত করে পাঠকের হাতে পৌঁছানোর চেষ্টা করা হবে।
গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, সংবাদ প্রকাশের দিক থেকে পত্রিকাটি অত্যান্ত প্রশংসার দাবি রাখে। এজন্য পত্রিকার দায়িত্বশীলদের সাধুবাদ ও অভিনন্দন জানাই। সেই সাথে গাইবান্ধার পাঠকদের হাতে হাতে পত্রিকাটি পৌঁছানোর ব্যাপারে আলোকপাত করে তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















