গাইবান্ধার সাদুল্লপুরে জাতীয় শ্রমিক লীগের মিছিল, শান্তি সমাবেশ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াত কর্তৃৃক হত্যার হুমকির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকালে একটি মিছিল সাদুল্লাপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি বিভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহুল আমিন সরকার জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ, উপজেলা শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম বাবলা, সহ সভাপতি তৌহিদুল ইসলাম সবুজ, সদস্য মোশারফ হোসেন প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















